• Increase font size
  • Decrease font size
  • Default font size
Kolkata in pictures
 Bangla font help

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাটি
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ।

                                                                 রবীন্দ্রনাথ ঠাকুর

 
প্রচ্ছদ arrow সাময়িকী arrow কবিতা arrow আঙুলের বসবাস
আঙুলের বসবাস

প্রনব চট্টোপাধ্যায়

 

কারও হাতের মৌন পাতায়

কারও হাতের মুখর আঙুলেরা

কাগজের নৌকা বানিয়ে

প্রতিবেশী নদীতে ভাসায়

 

তখন কারও আঙুলেরা হাতের

বন্ধন থেকে মুক্ত হয়ে

জোয়ারে ভেসে ভেসে সমুদ্র যাত্রায়

সমুদ্রেই আদ্যোপান্ত মিশে যায় !

 

আঙুলেরা আঙুলের কারুকাজে

রূমাল থেকে বিড়ালের গল্প ছেড়ে

একদিন কারও হাতের বদান্যতা ছেড়ে

বন্দুকের ট্রিগারের থেকে নেমে

উ োনের আগাছা নিড়িয়ে

হলদে-সবুজ দিন রাত্তিরের সাথে

হলদে সবুজ ফুলেদের ঘরে

বাকি দিনগুলো বসবাস করে !

 

তখন আঙুলের পরিচয়ে

হাত কেমন অচেনা...

 

মন্তব্য (0)add comment

মন্তব্য করুন
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< পূর্বে   পরে >

দূর্গাপুজা

অনলাইনে কে

এই মুহূর্তে আমাদের সাথে 2 জন অতিথি অনলাইন আছেন।