• Increase font size
  • Decrease font size
  • Default font size
Kolkata in pictures
 Bangla font help

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাটি
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ।

                                                                 রবীন্দ্রনাথ ঠাকুর

 
প্রেম পত্র

সুব্রত মন্ডল

 

ই-মেলে তোমার চিঠি
কিছু অক্ষর, কিছু পঙতি বিলাস।
অথচ কাগজে গন্ধ ছুঁয়ে থাকো তুমি
স্পর্শ স্বাদ - নিপুন অনুপান
জ্বর যেন জট খুলে ছোট্ট চডুই।


গনকে তোমার প্রতিক্ষন
কমা, সেমি-কোলন
সবই নতুন শুভঙ্করী।


চিঠি লিখি।
স্বল্প তাপে কলমের ভাবনা নিয়ে
ভাববে যখন
পড়বে আমার পুরোনো চিঠি।


কোনও একদিন
আশেপাশে কেউ নেই
বিরহ যন্ত্রনা -- না থাক
ছট্ট এস এম এস
এই তো এত কাছে তুমি।


ফরসা আকাশ
মেঘেরই বা কি দায়
পিওন হবার।
মন্তব্য (2)add comment

bidesh dutta said:

 
khub bhalo
আগস্ট 24, 2009

mo said:

 
প্রিথীবিতে প্রেম ভলে কিসু নাই
পুরটিই মোখ সুখ আর আলস সময় পারকরা
মে 04, 2009

মন্তব্য করুন
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< পূর্বে   পরে >

দূর্গাপুজা

অনলাইনে কে

এই মুহূর্তে আমাদের সাথে 7 জন অতিথি অনলাইন আছেন।