বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল - পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ - পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা- সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন- এক হউক, এক হউক, এক হউক হে ভগবান । রবীন্দ্রনাথ ঠাকুর
|