• Increase font size
  • Decrease font size
  • Default font size
Kolkata in pictures
 Bangla font help

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাটি
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ।

                                                                 রবীন্দ্রনাথ ঠাকুর

 
বসু ও বাসু
বাংলার বাইরে থেকে কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংসে কাজ করতে এসে দেখলুম অফিসের সকলে আমায় ‘মিস্টার বাসু’ বলে ডাকে । দু’চার জনকে বললাম, আমায় ‘বোস’ বলে ডাকবেন, বলাতে আমার মুখের দিকে একটু অবাক হয়ে চাইলেন, কেউ আবার একটু মুচকি হাসলেন । তারপর থেকে একে একে সকলে অমায় ‘বোস’ বলতে লাগলেন ।

কিছুদিন থাকবার পর শুনলুম, এখানে বিজয়চন্দ্র বসু নামে যিনি কাজ করেন তিনি আগে আপার ডিভিশন ক্লার্ক ছিলেন । বছর খানেক আগে তিনি অফিসার হয়েছেন । অফিসার হয়েই তিনি দরখাস্ত করে, তার নাম B.C.Bose থেকে বদলে B.C.Basu করেন । তারপর থেকে তিনি বাসু সাহেব বা মিস্টার বাসু নামে অভিহিত হয়ে আসছেন ।

যাই হোক, দেখলুম যে, বড় সরকারি অফিসারদের বাংলায় ‘বসু’ ও ইংরাজিতে ‘Basu’ লিখতে হয়, বলতে হয় ‘বাসু’ । যারা অফিসার নন, তাদের ‘বসু’ বা ‘Bose’ লিখতে হয়, বলতে হয় ‘বোস’ । বেসরকারি প্রতিস্থানে অথবা সমাজে তেমন বাধা-ধরা নিয়ম কিছু নেই । অবশ্য মিলিটারিতে ‘বাসু’ অনেক কাল ধরে চলে আসছে । ব্যারিস্টাররাও ‘বাসু’ ব্যবহার করেন । সার কথা হল, সরকারী বড় অফিসারকে আপনি যদি বলেন, মিস্টার ‘বোস’, কিংবা যদি তাঁর নাম লেখেন Mr. বা Shri Bose, তবেই কেলেঙ্কারি করলেন ।

কিন্তু ভাবি, আচার্য জগদিশ চন্দ্র বোসের সময়ের আগে থেকে ডাট, মিটার, রে, সিনহা, টেগোর ইত্যাদি, হয়েছিল কিন্তু বাসু কেউ হয় নি ! তাঁর দুর্ভাগ্য, তাঁর বোস ইনস্টিটিউটের দুর্ভাগ্য ।  Bose Institute আজ অবধি Basu Institute হয় নি । আর দুর্ভাগ্য নেতাজি সুভাসচন্দ্রের । তাঁর পদবি কখনও বাসু বা Basu হয় নি, তিনিও চিরকাল Bose রয়ে গেলেন ।

আরও একজনের দুর্ভাগ্য । তিনি হচ্ছেন জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ । তাত্বিক পদার্থবিদ্যায় তিনি ও আইনস্টাইন একটা আবিস্কার করেছিলেন / সেটার নাম বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স ; বসু বা বাসু-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স বলা হয় না অথবা ইংরাজিতে Basu-Einstein Statistics ও লেখা হয় না ।
মন্তব্য (0)add comment

মন্তব্য করুন
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< পূর্বে

দূর্গাপুজা

অনলাইনে কে

এই মুহূর্তে আমাদের সাথে 12 জন অতিথি অনলাইন আছেন।