• Increase font size
  • Decrease font size
  • Default font size
Kolkata in pictures
 Bangla font help

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল -
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ -
পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান।
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা-
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন-
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ।

                                                                 রবীন্দ্রনাথ ঠাকুর

 
প্রচ্ছদ arrow গেরস্থালি arrow রান্নাবান্না arrow বিনা পেয়াজে মাংসের কালিয়া
বিনা পেয়াজে মাংসের কালিয়া
উপকরনঃ পাঁঠার মাংস ৫০০গ্রাম, আলু ৪টি বড়, টক দই ৫০গ্রাম, হলুদ ৪ চা-চামচ, ধনে ৬ চা-চামচ বাটা, পোস্ত ৮ চা-চামচ বাটা, সরষেবাটা ৪ চা-চামচ, নুন, ২টি এলাচ, ২টি লবঙ্গ, ২টুকরো দারচিনি একসঙ্গে মিহিকরে রাখবেন, ৩টি গোটা তেজপাতা, তেল আধকাপ।



প্রণালীঃ আগের থেকে মাংস ধুয়ে জল ঝরিয়ে, এক বড় চামচ তেল, হলুদ আর টক দই মাখিয়ে এক ঘন্টা রেখে দিন।

ডেকচি করে মাঝারি আঁচে দু'চা-চামচ তেল তুলে রেখে, বাকিটা চড়ান। তেল গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে মাংস ছাড়ুন। ঢাকা দিয়ে মাংস কষুন, এই সময় আঁচটা একটু কমিয়ে দেবেন। জল বেরিয়ে জল শুকোলে, গরম মশলা দিয়ে ভালো করে কষুন। কষতে কষতেই নরম হয়ে যাবে। এবার নুন দিন। ঝোলের জন্য দু'কাপ গরম জল দিন। ৫-৭ মিনিট ফোটান। তারপর একটা হাতায় দু'চামচ তেল দিয়ে গরম মশলা বাটা গরম করে, মাংসের ঝোলে মিশিয়ে দিন। দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিন।
মন্তব্য (1)add comment

প্রনব রায় said:

 
দারুন ভাল লেগেছে রেসিপিটা - আরও ভাল ভাল রান্না আশা করব ভবিষ্যতে।
আচ্ছা ! কোনো ইনস্ট্যন্ট রান্না সেকশন শুরু করা যায় কি ? মানে আমাদের মতো যারা মেসে টেসে থাকি আর কি।
September 22, 2008

মন্তব্য করুন
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
পরে >