বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাটি পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। বাঙালির প্রান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হউক, এক হউক, এক হউক হে ভগবান । রবীন্দ্রনাথ ঠাকুর
হাওড়া নিবাসী কবি সুব্রত মন্ডল আইনে স্নাতক ও চার্টার্ড একাউনটেন্ট । তারও আগে স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকও ছিলেন কিছুদিন।
কবিতা ও ছোট গল্প লিখে চলেছেন বহুদিন ধরে। পরীরা আজও আছে তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।